ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সখিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

admin
February 11, 2020 10:18 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উত্তর সখিপুর গ্রামের মৃত বিলায়েত ইসলামের ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলামের ছেলে হাফিজুল জানান, মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে আমাদের ঘরে আগুন লাগে। এসময় ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র সহ একটি মটর সাইকেলের বেশির অংশ পুড়ে যায়। আগুন লাগতে দেখে আমার পরিবারের লোক সহ স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ঘরের মধ্যে থাকা ভোটার আইডি কার্ড, জমির কাগজ পত্র সহ আমার পড়া-লেখার বই খাতা ও জরুরী কাগজপত্র পড়ে গেছে। আমার পিতা একজন দিন মজুর হওয়ায় আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। এবিষয়ে ইউপি সদস্য মোকলেছুর রহমান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। বিষয়টি অত্যান্ত দুঃখ জনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।