ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 21:57

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলার ১১ টি ইউনিয়নে বিজয়ীদের মধ্যে প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ে প্রতিযোগিতায় ট্যাংরাখালী মাধ্যমিক বিদ্যালয় ১ম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য় ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে। এছাড়া কলেজ পর্যায়ে আশাশুনি মহিলা কলেজ এককভাবে বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, শিল্পী আব্দুল মান্নান। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *