ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হুমায়নের অত্যাচার নির্যাতন থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 21:52

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন “নয়াডাক” পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দলীয় ব্যক্তিদের নামে মিথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত কবির গাজীর ছেলে মো. নুরুল ইসলাম এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমি রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বিগত ২ যুগ ধরে কাউন্সিলার নির্বাচিত হয়ে আসছি। কিন্তু শ্যামনগর উপজেলা জামায়াতের রোকন মানিকখালী গ্রামের আবুল হোসেনের ছেলে নাশকতাসহ প্রায় দুই ডজন মামলার আসামি শিবির ক্যাডার রিট হুমায়ন নিজেকে অনলাইন “নয়াডাক” পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে। একই সাথে রিট হুমায়ন ওই অনলাইন “নয়াডাক” পত্রিকায় বিভিন্ন দলীয় ব্যক্তিদের নামে মিথ্যে সংবাদ প্রকাশ করে পরে তা ফেইস বুকে শেয়ারের মাধ্যমে জিম্মি করে টাকা আদায় করছে। সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা প্রশাসন থেকে শুরু করে নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা ও রিট করে শ্যামনগরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে ওই হুমায়ন। কথিত সাংবাদিক হুমায়ন কথায় কথায় মামলা করে এবং প্রশাসন কথা না শুনলে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। পরে মিমাংশার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে মিথ্যে মামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। রিট হুমায়নের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজী, ধর্ষণ, সংখ্যালঘুদের জমি দখল, বনবিভাগের গাছ কাটা, খাদ্য গুদামের দারোয়ানের উপর হামলা, খাদ্য গুদামের জায়গা দখলসহ প্রায় দু’ডজন মামলা রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, পত্রিকার বার্ষিক বিল দেয়ার নাম করে মামলাবাজ রিট হুমায়ন সম্প্রতি আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রæয়ারি অনলাইন নয়াডাক পত্রিকায় আমার নামে একটি মিথ্যে সংবাদ প্রকাশ করে তা ফেইস বুকে শেয়ার করে। সেখানে আমাকে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি টেংরাখালী গ্রামের রাজাকার পুত্র নুরুল ইসলাম বলে উল্লেখ করে। য সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। নুরুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, সমাজ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করে এই সংবাদ সম্মেলনের পর রিট হুমায়ন ক্ষিপ্ত হয়ে মিথ্যে মামলা দিয়ে আমার ও পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করতে পারে। কাজেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি রিট হুমায়নের অন্যায় অত্যাচার ও নির্যাতনের হাত থেকে এলাকার সর্বশ্রেণীর মানুষ যাতে পরিত্রাণ পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *