সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান, সম্পাদক-জাকির হোসেন
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন লস্কর শেলী। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। এর আগে বেলা ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিলের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অ্যাড. রবিউল আলম।

Leave a Reply