খাজরায় মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন
খাজরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) সকালে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, এ সভার আয়োজন করে উপজেলা পরিষদ। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জি এম আল ফারুক, এম মুজিবুর রহমান, শিক্ষক সুব্রত মন্ডল, শিক্ষক জিএম সাইদুর রহমান, মাও. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply