শ্যামনগরে ইউএনও’র সাথে হিতৈষী রক্তদান সংস্থার সৌজন্য সাক্ষাৎ
শ্যামনগর অফিস: শ্যামনগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারীর সাথে, সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হিতৈষী রক্তদান সংস্থার কর্মকর্তাবৃন্দ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিতৈষী রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র বিশ্বাস, আমির হামজা, মেহেদী হাসান মারুফ, শেখ ফারুক হোসেন, ইকবাল কবির সম্পদ, মো : সালাউদ্দীন ,মো : সুমন ,শেখ কামাল হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে হিতৈষী রক্তদান সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. আবুজর গিফারী, ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

Leave a Reply