শ্যামনগর সদর ইউনিয়নে সোলিং রাস্তার কাজ উদ্বোধন
শ্যামনগর অফিস: শ্যামনগর সদর ইউনিয়নের বাদাঘাটা গ্রামের সিরাজের বাড়ি হতে মহিলা মাদ্রাসা (রফিকুল সরদারের বাড়ি) পর্যন্ত আশ্রয় কেন্দ্র সংযোগ সড়কের ইটের সোলিং রাস্তার শুভ উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার (বাবু)। সোমবার (১০ ফেব্রæয়ারি) ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে এক্সিলারেশন ফান্ড শ্যামনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ৩৩৫ মিটার দৈর্ঘ্যরে রাস্তাটি বাস্তবায়িত হতে যাচ্ছে। নবযাত্রা প্রতিনিধি আব্দুস সত্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, প্রকল্পের সভাপতি মিসেস দেলোয়ারা বেগম, আমিনুর রহমান, মো. আহসান। দীর্ঘ দিন পর রাস্তাটি বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসী শ্যামনগর সদর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply