ঢাকাMonday , 10 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

admin ঢাকা
আপডেট: 10 February 2020, 21:02

কলারোয়া অফিস: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান-সন্ত্রাস প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভাগুলো অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি,। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনির উল গীয়াস, কাজী আসাদুজ্জামান সাহাজাদা, শাহানাজ নাজনীন খুকু, আলিমুর রহমান, গোলাম মোস্তফা , এম এ ফারুক, অধ্যাপক এম এ কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তাগণ, বিজিবি প্রতিনিধিগণ প্রমুখ। সভায় বক্তাগণ কলারোয়ার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চোরাচালান, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে বলে জানানো হয়।
ওসি মুনির উল গিয়াস বলেন, কলারোয়ার সার্বিক আইন শৃঙ্খলার মান খুব ভাল। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জানুয়ারি মাসে কলারোয়া থানায় মোট ৩৬টি মামলা হয়েছে, মাদকের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা কমিটির অধিকাংশ বক্তাগণ কলারোয়ার রাস্তায় চলা দানব/ হামান গাড়ির বিরুদ্ধে বক্তব্য দিয়ে অনতিবিলম্বে তা চলাচল বন্ধ করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *