কলারোয়া হাসপাতালে দ্বিমাসিক ব্যবস্থাপনা কমিটির সভা
কলারোয়া অফিস : কলারোয়া হাসপাতালে দ্বিমাসিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়া আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ওসি তদন্ত রাজিবুল হক, গোলাম মোস্তফা, নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। শেখ ফারুক হোসেন, ডাক্তার শফিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply