ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে চেক জালিয়াতি মামলার আসামিসহ গ্রেফতার ৫

admin ঢাকা
আপডেট: 7 September 2018, 21:26

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, উপজেলার আটন্ডা গ্রামের এখলাছুর রহমান (৪৫), চাদড়া গ্রামের নাজমুজ্জামান (২৮), শিকারপুর গ্রামের মাহাবুর রহমান (২৮), মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের রনি (২০) ও কামালপুর গ্রামের তৌহিদুল ইসলাম (২৩)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার আটন্ডা গ্রাম থেকে চেক জালিয়াতি মামলার আসামি মাদ্রাসা সুপার এখলাছুর রহমান, চাদড়া গ্রামের জামায়াত নেতা নাশকতা মামলার আসামি নাজমুজ্জামান, শিকারপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান, রনি ও কামালপুর গ্রাম থেকে তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *