ঢাকাSunday , 9 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 9 February 2020, 21:51

নিজস্ব প্রতিনিধি: সরকারি বিধি বা নীতিমালার তোয়াক্কা না করে কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষক পদে পাতানো নিয়োগ পরীক্ষার পথে অগ্রসর হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের পক্ষপাতমূলক আচরণকে কেন্দ্র করে নিয়োগ প্রার্থী ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিয়োগ প্রার্থী ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়। ওই পদে নিয়োগের জন্য একটি জাতীয় দৈনিকে গত ০৭/১২/২০২০ তারিখে এবং একটি স্থানীয় দৈনিকে গত ০৮/১২/২০২০ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আশায় ১১ জন প্রার্থী আবেদন করেছেন। স্বচ্ছ প্রক্রিয়ায় একজন দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হবে এমনটাই আশা করছেন অভিভাবকসহ এলাকাবাসী। গত ৪ ফেব্রæয়ারি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচালনা পর্ষদের সভাপতি আ ফ ম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ জন আবেদনকারীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। নিয়োগ সম্পন্ন করার জন্য গঠন করা হয় নিয়োগ কমিটি। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সর্বশেষ নিয়োগ বিধি অনুযায়ী জারিকৃত এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি নীতিমালা না মেনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল কুমার কর্মকার ও নিয়োগ কমিটি পরস্পর যোগসাজশে আব্দুর রাশেদ নামে একজন স্থানীয় প্রার্থীর আবেদনপত্র বৈধ ঘোষণা করেছেন। নীতিমালা বিবেচনায় নিলে ওই প্রার্থীর আবেদনপত্র যাচাই বাছাইয়ে বাদ যাওয়ার কথা। অভিযোগ সূত্রে জানা যায়, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন আব্দুর রাশেদ। বিধি অনুযায়ী তিনি এখনও প্রধান শিক্ষক পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারেন নি। অথচ কোনো এক অজ্ঞাত কারণে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তার আবেদনপত্রটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বৈধ বলে গণ্য করেছেন। এমতাবস্থায় নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই অস্বচ্ছতা ও স্বেচ্ছাচারিতার নমুনা পরিলক্ষিত হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়টির শিক্ষকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সরকারি বিধি বিধান মেনে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার জন্য এলাকা বাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ফ ম লুৎফর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী আমরা আব্দুর রাশেদ নামে এক প্রার্থীর আবেদনপত্র বৈধ হিসেবে রেখে দিয়েছি। সুষ্ঠু প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *