ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin
September 7, 2018 9:25 pm
Link Copied!

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া: ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ -১৭) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে ডুমুরিয়া যুব সংঘ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করনে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) গোলাম মইনুদ্দীন হাসান, উপজেলা চেয়ারম্যান মো. খান আলী মুনছুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম ও ডুমুরিয়া থানার ওর্সি মো. হাবিল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজা খানম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোড়ল, সুরঞ্জিত কুমার বৈদ, আ’লীগ নেতা আফছার হোসেন জোয়াদ্দার, আবু সাইদ সরদার, কামরুল ইসলাম, শেখ আব্দুল হামিদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।