শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, বিশেষ অতিথি ছিলেন মো. আবদুর রফিক, রাশিদুল ইসলাম মেম্বর। আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফি, মোখলেছুর রহমান সুমন, রফিকুল ইসলাম সুমন, দেবাশীষ, এনামুল, হাসান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক মনিরুল ইসলাম মনির।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
