ঢাকাSunday , 9 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি

admin ঢাকা
আপডেট: 9 February 2020, 20:42

বেনাপোল প্রতিনিধি: চীনে “করোনা ভাইরাস” মহামারী আকার ধারণ করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে রবিবার সকাল থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশে প্রবেশ করছে তাদের চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। কয়েক সপ্তাহ ধরে শুধু মাত্র দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাক ড্রাইভার ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা। তবে বেনাপোল চেকপোস্টে থার্মার স্ক্যানার মেশিনটি সচল থাকলেও তার মনিটরটি অচল থাকায় থার্মো ডিটেক্টর দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে ৪ টি মেডিকেল টিম কাজ করছেন। কোন যাত্রীর ঠান্ডা কাশি বা গায়ে তাপমাত্রা বেশি আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। বেনাপোল একটি আন্তজার্তিক চেকপোস্ট। এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্র মল্লিক। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা মোট ৩০ হাজার ১৯৬ জন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় রয়েছে ৬ হাজার ৪৮ জন এবং অন্যান্য দেশের রয়েছে ২০৬ জন ও বাকিরা বাংলাদেশি যাত্রী। কোন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলে তিনি জানান। বিচিত্র মলি¬ক আরও বলেন, চীনে করোনা ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে চিঠি জারি করেছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি ভারত থেকে আসা সকল যাত্রী ও ট্রাক ড্রাইভার ও হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *