ধুলিহরের সাত্তার ২ মাস ধরে নিখোঁজ
জি.এম আজিজুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আব্দুস সাত্তার গত ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবার সূত্রে জানাগেছে, ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত. শের আলী সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদার (৪৫) গত ২ মাস আগে খুলনায় কাজ করতে চলে যায়। বেশ কিছুদিন ধরে পরিবারের কারও সাথে যোগাযোগ না করলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকলেও অধ্যবধি পর্যন্ত তাকে পাওয়া যাইনি। কেউ তার সন্ধান পেলে ০১৭৮৫-৭২৯১৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply