ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কৃষ্ণনগরে ছেলের হামলায় পিতার মৃত্যু

admin ঢাকা
আপডেট: 8 February 2020, 21:30

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে ছেলের হামলায় পিতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর ঢালী পাড়ায়। নিহতের নাম সামছুর রহমান ঢালী (৫০)। তিনি শাহপুর গ্রামের মৃত বদর উদ্দিন ঢালীর ছেলে। ঘটনার পর পালিয়ে গেছে ঘাতক ছেলে মিয়ারাজ হোসেন (২৫)। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে পিতা ও ছেলের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারির সূত্রপাত হয়। এসময় ছেলে মিয়ারাজ হোসেন পিতা সামছুর রহমানের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *