কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে টেলিভিশন ও কম্পিউটার সামগ্রী প্রদান
নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প এর আওতায় মুক্তিযোদ্ধাদের বিনোদন এর জন্য টেলিভিশন ও অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারি) বিকেলে এলজিইডি’র আয়োজনে কমপ্লেক্স ভবন’র হলরুমে উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল উপস্থিত থেকে এসব সামগ্রী প্রদান করেন । এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কমান্ডার আব্দুর রউফ, খান আহছান উল্লাহ, এসএম শাহাদাত হোসেন, কাজী মাহবুবর রহমান মধু, আব্দুল গফ্ফার, নুরুল ইসলাম, এসএম গোলাম ফারুক, আমিরুল ইসলাম, আব্দুল গফ্ফার মিন্টু, ওমর ওসমান সজীব, জয়নাল আবেদিন, তৌহিদুর রহমান প্রমুখ।

Leave a Reply