ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘একুশে স্মৃতি অ্যাওয়ার্ড ’ পেলেন কালিগঞ্জের শিক্ষক গাজী মিজান

admin ঢাকা
আপডেট: 8 February 2020, 21:29

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে স্মৃতি অ্যাওয়ার্ড-২০২০’ পেলেন কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান। শুক্রবার ঢাকা ইকোনমিক রির্পোটার্স মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এই পদকে ভূষিত হন। ঢাকা একুশে স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ‘একুশে স্মৃতি অ্যাওয়ার্ড ২০২০’ সারাদেশ থেকে মোট একুশ জন প্রতিষ্ঠান প্রধানকে এই পদক প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক গেদু চাচা’র হাত থেকে গাজী মিজানূর রহমান এ পদক গ্রহণ করেন। তিনি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে নিউজিল্যান্ড থেকে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছেন। তার যোগ্যতা ও পরিশ্রম দিয়ে তিনি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়নসহ ‘ডিজিটাল ক্যাম্পাস’ এবং ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি এ পদক গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, প্রধান শিক্ষক রেজোয়ান হারুন , সহকারী শিক্ষক আফজাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, শেখ ইকবাল আলম বাবলু, এসএম গোলাম ফারুক, শেখ শাওন আহমেদ সোহাগ, বাবলা আহমেদ, সহকারী অধ্যাপক (অব.) সনৎ কুমার গাইনসহ সকল সাংবাদিকবৃন্দ গাজী মিজানূর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *