ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর হাসপাতালে জরুরী বিভাগে কুকুরের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে তোলপাড়!

admin ঢাকা
আপডেট: 8 February 2020, 21:27

শ্যামনগর অফিস: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে কুকুরের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। স্থানীয়রা জানান, গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে এক পরিবহণ যাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় শ্যামনগর সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাঃ নার্স কাউকে পাওয়া যায়নি। এ সময় ইমার্জেন্সি রোগীর বিছানায় এবং ডিউটি ডা. এর চেয়ারে দুটি কুকুরকে ঘুমাতে দেখা যায়। সেই ছবি ফেসবুকে আপলোড করেন রোগীর স্বজনরা। পরে ছবিটি ভাইরাল হয়। বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর সরকারি হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও ডা. নার্স থাকতেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি নেটিজনদের। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, জরুরী কাজে খুলনায় যাচ্ছি, খুলনা থেকে এসে বিষয়টি বিস্তারিত বলতে পারব। এ বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করলে আসল রহস্য বের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *