ঢাকাSaturday , 8 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি আট দলীয় এপিএল টি-২০ খেলায় নিশান ডেন্টালকে ৫ উইকেটে হারিয়ে কোদন্ডা বিজয়ী

admin
February 8, 2020 9:26 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আট দলীয় এপিএল টি ২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় আশাশুনি নিশান ডেন্টাল কেয়ার ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়েছে কোদন্ডা ক্রিকেট একাদশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলমান সংঘের আয়োজনে খেলায় টসে জিতে আশাশুনি নিশান ডেন্টাল কেয়ার একাদশ সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ২০ বলে ২৫ রান করে সবুজ। জবাবে কোদন্ডা ৫ উইকেট হারিয়ে ৮২ রান তুলে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের নিশিথ সর্বোচ্চ ৩২ বলে ৩৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করে। খেলায় আম্পায়ার ছিলেন, দীপন মন্ডল ও রবিউল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও ক্রিকেট বিশ্লেষক আসাদুজ্জামান।রবিবার একই সময় ১ম রাউন্ডের ৪র্থ খেলায় খুলনা একাদশ ও বাহাদুরপুর একাদশ মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।