‘করোনা’ সতর্কতা থাকার নির্দেশ দিলেন ডা. রুহুল হক-এমপি
মীর খায়রুল আলম: সরকারি হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সাথে ভালো ব্যবহার এবং সেবার মান বাড়ানোর নির্দেশ দিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। শনিবার বেলা ১২ টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই আলোকে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান বাড়ানো হয়েছে। হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ সেবা সহ নানামুখী সেবা সম্প্রসারণ করা হয়েছে। সরকারের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গ্রামে গ্রামে মা সমাবেশসহ বিভিন্ন প্রচারমুখী কাজ করার আহŸান জানান। এছাড়া হাসপাতালে সাধারণ মানুষ যেন সু চিকিৎসা পায় সেজন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশনা দেন। এছাড়া চলমান বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাসের বিষয় সকলকে সতর্কতা অবলম্ব করার বিষয়ে জানান। পরিবারের কোন সদস্য দেশের বাহিরে থেকে ফিরলে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলেও জানান। এমনকি এ ভাইরাসের কোন লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান তিনি। এ ভাইরাসের বিষয়ে ভয় না পেয়ে সব সময় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। সভায় কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুলগণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, ডা. আব্দুল লতিফ, উজ্জ্বল কুমার মৈত্র, মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, আরএমও ডা. বিপ্লব মন্ডল, ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, অধীর কুমার গাইন, আব্দুর রব লিটুসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply