ঢাকাFriday , 7 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin ঢাকা
আপডেট: 7 February 2020, 22:28

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) রাত ৮টার সময় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, সাংবাদিক জাতির বিবেক। গণমাধ্যম সমাজের দর্পণ। সংবাদকর্মীরদের ক্ষুরধার লেখনীতে অনিয়ম, অন্যায়, দুর্নীতি, কুসংস্কার তুলে ধরা হয় পাঠকের সামনে। প্রেসক্লাবের সদস্যরা নৈতিকতায় অটল থেকে লেখনীর মাধ্যমে সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার থেকে প্রকৃত সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য দেন আবু হুরাইরা। এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার মৈত্র, বিজয় কুমার ঘোষ, মো: বকুল হোসেন ও মহররম ইসলাম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *