মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ফুটবল খেলা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার মহিষাডাংগা বলাকা যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে (৭ই ফেব্রæয়ারি) মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মুস্তাকিম, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বাবু অসীম বরুন, মিনিস্টার মাইওয়ান গ্রæপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, চেয়ারম্যান আব্দুল বাছেত, সাজ্জাদুল হক টিটু, কিশোরী কুমার সরকার, শাহিনুর রহমান শাহিন, আল মামুন ইসলাম, সবুজ আহমেদ, আবুল খায়ের বাপ্পি প্রমুখ। খেলা পরিচালনা করেন নিমাই বিশ্বাস। খেলায় কুলপাতা জয় মা কালী ফুটবল একাদশ ২-০ গোলে গোপালগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে মিনিস্টার ফ্রিজ উপহার দেওয়া হয় ও খেলায় প্রথম গোলদাতাকে মিনিস্টার মাইওয়ান বুধহাটা শোরুমের পক্ষ থেকে সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়। রেফারির দায়িত্ব পালন করেন একেএম আজাদ কানন, আসাদুল হক, ইয়ামিন হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply