সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভোটার নিয়ে ধোঁয়াশা!
ডেস্ক রিপোর্ট: আসন্ন সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের বিষয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। গত ৪ ফেব্রæয়ারি ক্লাবগুলোর ভোটার তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল। ৫ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও অজানা কারণে এখনও পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এ নিয়ে ইতিমধ্যে ডিএফএ’র সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। গঠনতন্ত্রে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন করে ভোটার থাকার কথা থাকলেও, ফুটবল অ্যাসোসিয়েশনের চিঠিতে ১ জন ভোটার ও ১ জন পরিদর্শকের নাম চাওয়া হয়েছে বলে অভিযোগ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রার্থী শেখ আবু নাসের জানান, ‘আমরা একাধিকবার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের তথ্য জানতে চেয়েছি কিন্তু তিনি কাউকে কোন তথ্য দিচ্ছেন না। এমনকি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভোট সংক্রান্ত কোন কাগজ পত্র ও তথ্য চাইলেও পাওয়া যাচ্ছে না। পুরো নির্বাচনের বিষয়ে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি।’ এ বিষয়ে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাগজপত্র ও ভোটার তালিকা এখনও চুড়ান্ত করা হয়নি। চুড়ান্ত করা হলে আপনাদের জানানো হবে’। ৫ তারিখে ভোটার তালিকা প্রকাশের কথা ছিল কি’না? জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Leave a Reply