ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও সাজিয়া আফরিন

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 22:11

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধিনে সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আর এসব কাজ পরিদর্শন ও তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে কাজগুলো সরকারী নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করতে নির্দেশ দিচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিবছর জনসংখ্যার আনুপাতিক হার ও উপজেলা ভিত্তিক বরাদ্দ প্রদান করেন। সে অনুযায়ী দেবহাটা উপজেলাতে চলতি অর্থবছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) (৪০ দিনের কর্মসূচী) বাবদ ১ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার টাকার কাজ চলমান রয়েছে। এতে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৪৩৭ জন শ্রমিক কাজ করছে।
এসব কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, পিআইও কর্মকর্তা শফিউল বশার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সরকারী দলীয় নেতা কর্মীরা সার্বক্ষণিক তদারকি করছেন। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সাধারণ বিশেষ টিআর প্রকল্পে মোট ৫১টি প্রকল্পে ৩১ লক্ষ ২৩ হাজার ৩১৫ টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারণ বিশেষ হিসেবে ৮টি প্রকল্পে ১০৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে এবং প্রত্যেকটি উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর এর আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে উপজেলার মধ্যে ২৪টি গৃহ নির্মাণ বাবদ ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা বরাদ্দের কাজ চলমান রয়েছে। এছাড়া সেতু/কালভার্ট নির্মাণের লক্ষে উপজেলার প্রত্যন্ত গুরুত্বপূর্ন এলাকায় ৬টি প্রকল্পে ১ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৬০৯ টাকার কাজ চলমান রয়েছে। উপজেলার মধ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণের লক্ষে ৩টি প্রকল্পে ১ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার ৯০১ টাকার কাজ শেষ পর্যায়ে। এছাড়া সোলার প্রকল্পে উপজেলার ৫টি ইউনিয়নের ২০৪টি প্রকল্পে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৭৭৩ টাকার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকল্প অফিস সূত্র জানায়। সকল প্রকল্পের বরাদ্দ হিসেবে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। সকল উন্নয়ন কাজগুলো শেষ হলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রা মানও অনেক উন্নতি হবে বলে ইউএনও আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *