ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি কৃষি মেলার পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 22:08

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুরস্কার-সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনের কৃষি মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, সেলিম সুলতান, অলিউল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্টল মালিক, কৃষক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় লিডারর্স শ্যামনগর, কৃষি ডাক্তার উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, সুন্দরবন বি এন্ড হানি’কে শ্রেষ্ঠ স্টল মালিক, মিনি পাওয়ার টিলার প্রস্তুত কারি বামনডাঙ্গার প্রভাস চন্দ্র সানা, দরগাহপুরের অলোক রায়, সোদকোনার মোর্কারম হোসেনকে শ্রেষ্ঠ কৃষি পণ্য প্রদর্শন কারিদের পুরস্কৃত ও সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে বয়াতি আকবর আলী ও আব্দুর রহিমের দলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *