শ্যামনগরে রিফ্রেসার্স ট্রের্নিং অনুষ্ঠিত
শ্যামনগর অফিস: শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে রিফ্রেসার্স ট্রের্নিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সিডা’র অর্থায়নে নবলোকের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রিফ্রেসার্স ট্রেনিং এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী, বিশেষ অতিথি ছিলেন খালেদা আইয়ুব ডলি, শাহিনুল ইসলাম, দেবী রঞ্জন মন্ডল, জি,এম, আকবর কবীর, নবলোক এর প্রকল্প কর্মকর্তা আবু কাসেদ, ইউপি চেয়ারম্যান বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল গফুর ও হিসাব রক্ষক তরুণ কুমার ভট্টাচার্য্য। প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী বিষয়সহ নানাবিধ বিষয় স্থান পায়।

Leave a Reply