ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় ভারতীয় দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে শ্রমিক নিহত

admin ঢাকা
আপডেট: 6 February 2020, 21:54

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে বন্দর শ্রমিক দুলাল সরকার (৫০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল সরকার সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ফুলতলা গ্রামের পুলিন সরকারের ছেলে। স্থানীয়রা জানান, ভোমরা স্থলবন্দর এলাকায় জনৈক সুভাষের পার্কিং এর মধ্যে ভারতীয় পাথর ভর্তি দুটি ট্রাক আনলোড করার সময় অসাবধানতা বশত ট্রাক দুটির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হয় শ্রমিক দুলাল সরকার। এদিকে, তার মৃত্যুতে বন্দর শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *