ঢাকাThursday , 6 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালীগঞ্জের কৃষ্ণনগরে ট্যাক্স মেলা

admin
February 6, 2020 8:18 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: “আমার বাড়ি আমার ঘর শোধ করিব গৃহকর, অল্প হলেও দিব কর, এটাই মোদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সকাল ১১.০০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বরে ট্যাক্স মেলা পালিত হয়েছে। ট্যাক্স মেলায় ইউপি সদস্য নজরুল ইসলাম এর সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশকে দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুজিববর্ষের মডেল হিসাবে আজকের ট্যাক্স মেলার মাধ্যমে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আমি আশা করি। এ সময় আরো উপস্থিত ছিলেন সাফিয়া পারভীন, আব্দুস সবুর বিশ্বাস, রাজ বিহারী রাজু, ইনছার আলী, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষক, ইমাম,মুক্তিযোদ্ধা, সাংবাদিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন এবং গ্রাম আদালত, বাল্যবিবাহ ও গৃহকর (ট্যাক্স) এর উপর জনসচেতনতা বৃদ্ধি উপলক্ষে জারি গান উপভোগ করেন। এবং সেখানে ৯টি ওয়ার্ডের আলাদা আলাদা ৯ টি স্টলে টাক্স গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।