কৃষ্ণনগরে অগ্রগতি সংস্থায় কম্পিউটার প্রশিক্ষণের সনদ প্রদান
কৃষ্ণনগর, (কালিগঞ্জ) প্রতিনিধি: কৃষ্ণনগরে অগ্রগতি সংস্থায় কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগতি সংস্থার বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সনদ বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভীন, কৃষ্ণনগর ইউপির সদস্য সদস্যা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবু আলম।

Leave a Reply