ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাহাঙ্গীর হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 22:52

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়ায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হত্যার ১ম বর্ষ পূর্তিতে চাঞ্চল্যকর হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজাপুর একসরা বৌবাজার সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করেন আনুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ। সংশ্লিষ্ট ইউপি সদস্য আলমগীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর আলম লিটন বলেন- অসহায় গরিব পরিবারের একমাত্র উপার্জনকারী মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হোসেনকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যায় জড়িত তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে আনুলিয়াকে কলঙ্কমুক্ত করতে বিচার বিভাগের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে।
উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রনির উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, শওকত হোসেন, এটিএম বাবু, আশরাফুল, ইউনুছ ঢালী, কামাল হোসেন, গোলাম রসুল প্রমুখ। এসময় জাহাঙ্গীরের মা আমেনা, নানী সরবানু ও ভাই আলমগীরসহ স্থানীয় শতশত মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *