ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 22:51

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের জরুরী সভায় ক্লাবের সদস্য ফায়জুল কবীরের বিরুদ্ধে পানি শূন্য মৎস্য ঘেরে লক্ষাধিক টাকার মাছ লুট ও বিষ্ফোরক আইনে ষড়যন্ত্র মূলকভাবে থানায় মামলা দায়ের করে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন ও মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার (৫ ফেব্রæয়ারি) আশাশুনি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক। সাধারণ সম্পাদক সমীর রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিএম মুজিবুর রহমান, এস,এম আহসান হাবিব, আলী নেওয়াজ, আব্দুল আলিম, মাসুদুর রহমান, এস কে হাসান, আকাশ হোসেন, শাহাদাৎ হোসেন টিটল, বোরহান উদ্দীন বুলু, হাসান ইকবাল মামুন, সচ্চিদানন্দদে সদয়, সোহরাব হোসেন, মইনুল ইসলাম, শেখ বাদশা, শাহজাহান আলী, জগদীশ সানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *