ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এপিএল টি-২০ উদ্বোধনি খেলায় সবদলপুরকে হারিয়ে পারুলিয়া বিজয়ী

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 22:49

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আট দলীয় এপিএল টি ২০ নকআউট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রæয়ারি) দুপুর ২টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলমান সংঘের আয়োজনে এ টুর্ণামেন্টের প্রথম খেলায় আশাশুনির সবদলপুর ক্রিকেট একাদশ ও দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। খেলার শুরুতে পারুলিয়া ক্রিকেট একাদশ ব্যাটে নেমে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে সবদলপুর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ৮৬ রান করলে পারুলিয়া ৭ রানে জয়লাভ করে। খেলায় আম্পায়ার ছিলেন, দীপন মন্ডল ও কামরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, আব্দুল হান্নান ও রেডিও ধ্বনি ৯১.২ এফএম’র ক্রিকেট বিশ্লেষক আসাদুজ্জামান। সার্বিক দায়িত্বে ছিলেন, প্রভাষক জাহিদুল ইসলাম।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। চলমান সংঘের সভাপতি জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোল্যা রফিকুল ইসলাম, জিএম আল ফারুক, সমীর রায়, মাসুদুর রহমান, সোহরাব হোসেন, মইনুল ইসলাম, শাহজাহান আলী, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিপুল প্রমুখ। আগামীকাল একই মাঠে টুর্ণামেন্টের ২য় খেলায় দক্ষিণ শ্রীপুর বনাম আশাশুনি মধ্যমপাড়া ক্রিকেট একাদশ মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *