ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় দলের ফুটবলার মাসুরার পরিবারকে জমি দিলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 22:48

ডেস্ক রিপোর্ট: জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় মাসুরা পারভীনের পরিবারকে জমি দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে মাসুরা পারভীনের বাবা রজব আলীর হাতে জমির কবুলিয়ত হস্তান্তর করেন জেলা প্রশাসক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার জুবায়ের হোসেন প্রমুখ। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, মাসুরা পারভীন জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে দেশের জন্য অসামান্য অবদান রাখছে। কিন্তু তাদের থাকার জায়গাই নেই। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরতলির বিনেরপোতা মৌজায় মাসুরার পরিবারকে ৮ শতক খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাসুরার বাবা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের নিজেদের থাকার জায়গা ছিল না। বর্তমানে তার পরিবার শহরের ইটাগাছায় একটি বাড়িতে ভাড়া থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *