ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাগরিক সেবার মান বৃদ্ধি ও হয়রানি কমাতে গণ শুনানির মাধ্যমে স্বল্প সময়ে বিভিন্ন সমস্যার সমাধান

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 21:34

এমএ মামুন, দেবহাটা: নাগরিকের অধিকার নিশ্চিত করতে এবং স্বল্প সময়ে সেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা প্রশাসনের নেয়া উদ্যোগ সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এখন আর বিচার পেতে কিংবা কোন সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না সেবা গ্রহীতাদের। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, নাগরিক সেবার মান বৃদ্ধি করতে এবং হয়রানি কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আর এ কর্মসূচি বাস্তাবায়নের লক্ষে সপ্তাহের একদিন সরাসরি জনগণের সমস্যা শুনে সমাধান করা হয়ে থাকে। এতে অল্প সময়ে সমস্যা সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। হয়রানি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহি তা মূলক দেশ গড়তে কাজ করে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলায় ২০১৮ সালে চালু হয় গণ শুনানি কার্যক্রম। বর্তমান এই কর্মকান্ড চলমান রয়েছে। সপ্তাহের প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণ শুনানি পরিচালনা করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশে সরকারের প্রতিটি দপ্তরে নাগরিকের অধিকার প্রদানে হয়রানি, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধে গণ শুনানি চালু হয়। পরে এটি জনপ্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আসেন এই শুনানিতে। এতে উভয়পক্ষের কাছে সরাসরি উন্মুক্তভাবে সমস্যা বিষয় জেনে তা দ্রæত সময়ে সমাধান করা হচ্ছে। গণশুনানিতে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দাবির বিষয় নিয়েও আসছেন সাধারণ মানুষ। অনেকে আসেন জমিজমার সমস্যা নিয়ে, পানি নিষ্কাশন সমস্যা, নারী নির্যাতন প্রতিরোধ, গৃহনির্মাণ, আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আসেন গণ শুনানিতে। তবে ধীরে ধীরে মানুষ গণ শুনানির বিষয়ে জানতে পেরে সমস্যা সমাধানের জন্য আসছেন। এদিকে, বুধবার গণ শুনানিতে ১০টি অভিযোগের সমাধান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। এতে সাধুবাদ জানিয়েছেন উপজেলা বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *