ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশের অভিযানে ৫ আসামি আটক

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 21:33

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ৫ আসামি আটক হয়েছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী ও এএসআই সুজিত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর ১০৩/১৬ মামলার আসামি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের গোলাম রহমানের ছেলে আজিয়ার রহমান ওরফে আলীম (৪০), জিআর ১০৩/১৬ মামলার আসামি পুষ্পকাটি গ্রামের ওমর আলী গাজীর ছেলে পলাশ গাজী (৩৮), জিআর ১২১/১৬ মামলার আসামি বালিয়াডাঙ্গা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে আবুল কাশেম (৩৫), জিআর ৮৭/১৯ মামলার আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের রুস্তম গাজীর ছেলে খায়রুল ইসলাম (৩২) ও জিআর ৯৫/১৯ মামলার আসামি মাঝ সখিপুর গ্রামের মৃত শাহাজ উদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম (৫৪) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *