ঢাকাWednesday , 5 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 5 February 2020, 21:33

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র সহযোগিতায় ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্কুলের হলরুমে অনুষ্ঠিত উৎসবমুখর অনুষ্ঠানে স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. এমাদুল ইসলাম দুলু। সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে কোরান তেলোয়াত করেন স্কুলের শিক্ষার্থী তন্বী খাতুন ও গীতা পাঠ করেন তৃষা মন্ডল। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক তর্ক যুদ্ধে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিমুক্ত দেশ গড়ার সৈনিক হিসেবে গড়ে ওঠার আহŸান জানান। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে অতিথিবৃন্দ ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল ও ধুলিহর আদর্শ হাইস্কুলে একই বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *