ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক বিক্রির অভিযোগে কলেজ ছাত্রসহ দু’জন গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 4 February 2020, 22:16

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার হয়েছে ১৯ পিস ইয়াবা। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্র নগর গ্রামের আতিয়ার রহমান মোড়লের ছেলে ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আয়নুল ইসলাম (১৯) এবং পার্শ্ববর্তী ইছাপুর গ্রামের মৃত কাশেম আলী মোড়লের ছেলে গফুর মোড়ল (২৬)।
থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক অনুপ কুমার দাস ও সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের মাঠে অভিযান চালিয়ে মাদক বিক্রির অপরাধে আয়নুল ইসলাম ও গফুর মোড়লকে আটক করে। পরে দেহ তল্লাশী করে আয়নুল ইসলামের নিকট থেকে ১৭ পিস এবং গফুর মোড়লের নিকট থেকে ২ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *