ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সমাপনী ও পুরস্কার বিতরণী

admin
February 4, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ উদযাপন কমিটির আহবায়ক মহাদেব চন্দ্র সিংহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলিউর রহমান। অনুষ্ঠানে ক্বেরাত, গীতাপাঠ, বাংলা কবিতা, ইংরেজি কবিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা), নির্ধারিত বক্তৃতা(ইংরেজি), হামদ/নাত- ই- রাসুল, ইসলামী সংগীত, ভক্তিগীতি, দেশত্ববোধক গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কৌতুক/একক অভিনয়, দলীয় অভিয়ন, বিতর্ক প্রতিযোগিতা ও জ্ঞান জিজ্ঞাসা বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।