ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইভটিজিংএ বাধা: বখাটেদের হামলার আহত শিক্ষক

admin ঢাকা
আপডেট: 4 February 2020, 21:25

শ্যামনগর অফিস: শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বখাটেদের হামলার আহত হয়েছে মাদ্রাসা শিক্ষক মাও: শাহজুদ্দীন (৪০)। তিনি কাশিমাড়ী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও ঘোলা গ্রামের দাউদ গাজীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) বেলা ২টার দিকে ঘোলা গ্রামের রাস্তায় গাড়ী গতিরোধ করে একই এলাকার সোলাইমান গাজীর ছেলে বখাটে খালিদ হাসান আতাহার এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। এর আগে খালিদ হাসান আতাহার গাজী আব্দুল হামিদ মডেল দাখিল মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্ত করায় স্থানীয় পর্যায়ে গণ্যমান্যদের উপস্থিতিতে ক্ষমা প্রার্থনা করে মুক্তি পায়। এছাড়া সম্প্রতি আতাহার একই গ্রামের দাখিল পরীক্ষার্থী এক মেয়ের সাথে জোরপূর্বক অবৈধ সম্পর্ক করার অপরাধে ধৃত হলে তার বিরুদ্ধে মামলা হয়। মাও: শাহজুদ্দীন মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের নিয়ে বাড়ি ফেরার পথে ঐ বখাটেরা একই কায়দায় ইভটিজিংকরে । এসময় মাও: শাহজুদ্দীন প্রতিবাদ করায় আতাহারের নেতৃত্বে এক দল বখাটে তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাহজুদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *