ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

admin ঢাকা
আপডেট: 4 February 2020, 21:16

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র দিপজয় সাধু (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ( ৪ ফেব্রæয়ারি) পাটকেলঘাটার শাকদাহ আজীজ কমপ্লেক্স এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের ২ ছাত্র দিপজয় সাধু ও শাহিন খাঁন মোটরসাইকেল যোগে সাতক্ষীরার দিক হতে পাটকেলঘাটার অভিমুখে আসার পথে শাঁকদাহ আজিজ কমপ্লেক্স এর সামনে পৌঁছালে শাকদাহ গ্রামের মৃত সোহেল সরদারের ছেলে ওদুদ সরদার (৫০) মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার মুহুর্তে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়ে উভয়ই রাস্তার উপরে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা আহতদের অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র দিপজয় সাধু নিহত হন এবং গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ওদুদ সরদার ও খোর্দ গ্রামের রুহুল আমিনের ছেলে কলেজ ছাত্র শাহীন খাঁন (১৮) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওদুদ সরদারের অবস্থা আশংখা জনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করার নির্দেশ দেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি থানা হেফাযতে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *