ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রভাবশালীর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 4 February 2020, 21:15

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের চাম্পাফুলে জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে এবিষয়ে প্রতিকার চেয়ে পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন উপজেলার চম্পাফুল গ্রামের মৃত. হেমনাথ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নের চম্পাফুল ও ধণ্যহাটি মৌজায় এস এ ৩৮,৩৯,৪০সহ অন্যান্য, বি এস খতিয়ান ৪৪০, ৪৪১, ৫৪৫, ৮০৮,৮০৯ এবং ৩৪,৩৫,৩৬, ৪২সহ অন্যান্য দাগে মোট ২৭২. ৩৪ শতক সম্পত্তি পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। আমরা তিন ভাইয়ের মধ্যে বড় ভাই সন্তোষ ও ছোট ভাই মনতোষ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করার সুবাদে সেখানকার বাসিন্দা হয়েছেন। তারা দীর্ঘদিন দেশে আসেন না। সম্প্রতি আশাশুনি উপজেলার গোড়াদা গ্রামের মৃত. আমীর উদ্দীন সরদারের ছেলে পর সম্পদ লোভী নজরুল ইসলাম জালিয়াতির মাধ্যমে একটি ভুয়া দলিল সৃষ্টি করেছেন। আমার ছোট ভাই মনতোষ নাকি তার কাছে সম্পত্তি বিক্রি করেছে। অথচ দীর্ঘদিন সে বাংলাদেশে আসেনি। ফলে নিজে রেজিস্ট্রি অফিসে হাজির না হয়েও কীভাবে নজরুলকে জমি রেজিস্ট্রি করে দিল। শুধু তাই নয় ওই দলিলে মনতোষের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে। সেটিতে যে আইডি নম্বর রয়েছে সেটি আমার স্ত্রী সুমিত্রা রাণী মন্ডলের। প্রকৃতপক্ষে নজরুল গোপনে আমার স্ত্রীর আইডি কার্ড ম্যানেজ করে কম্পিউটারের মাধ্যমে নাম ও ছবি পরিবর্তন করে মনতোষের ছবি সংযুক্ত করেছে। কাজেই ওই ভুয়া আইডি কার্ড ব্যবহার করে নজরুল জাল দলিল সৃষ্টি করেছে। আমি বর্তমানে ওই প্রভাবশালী নজরুল ইসলামের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি নজরুলের কবল থেকে তার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *