ঢাকাTuesday , 4 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইছামতির তীরে রূপসী ম্যানগ্রোভ বনে চলছে পিকনিক উৎসব

admin ঢাকা
আপডেট: 4 February 2020, 21:12

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ইছামতি নদীর তীরে রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবনে শীত মৌসুম জুড়ে চলছে পিকনিক উৎসব। জেলার অন্যতম বিনোদন কেন্দ্রটি সুন্দরবনের আদলে গড়ে তুলে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা থাকায় অসংখ্য মানুষের সমাগম ঘটে এই স্থানে। জেলা ও জেলার বাহিরে বিভিন্ন প্রান্ত থেকে শান্তির পরশ পেতে বিনোদনের জন্য আসেন এখানে। ২০০৯ সালে দেবহাটার সুশীলগাঁতী এলাকার শীবনগর নদীর বেড়ি বাধ ভেঙে প্লাবিত হয়। পরে বাধ রক্ষায় ২০১০ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য ১০ একরের মত জায়গা জুড়ে তৈরি এই ম্যানগ্রোভ বন। বেশ কয়েক বছর যেতেই বনের আকার বৃদ্ধি পেতে থাকে। আর রক্ষা পায় আশে পাশের এলাকা বাসীরা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উপভোগ করতে আসে প্রকৃতির এই দৃশ্য। সেই সাথে রান্নাবান্না করে ধুমধাম চড়–ই ভাতিও করে। তাছাড়া শীতের প্রথম থেকে চলে পিকনিক উৎসব। কয়েক মাস ধরে চলতে থাকে উৎসবের আমেজ। বর্তমান প্রতিদিন ছোটবড়ো পিকনিক হচ্ছে স্থানটিতে। বাড়তি কোন প্রকার ফি দিতে না হওয়ায় ইছামতির তীরে নিরিবিলি সময় কাটাতে আসেন বিনোদন প্রেমীরা। বর্তমানে নারী, পুরুষের জন্য নামাজের ঘর, বসাস্থান, বাথরুম, পিচ ঢালা রাস্তা, রান্নাঘর, শিশু পার্ক, বনের ভিতর বাঁশের তৈরি ট্রেইল, সেলফি পয়েন্ট সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ভারতের টাকি পৌরসভার বিপরীতে ইছামতি নদীর তীরে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্র থেকে উপভোগ করা যায় নদীর রূপ। স্থানটি অনেক নিরিবিলি, মনোমুগ্ধকর হওয়ায় বারবার আসার আগ্রহ তৈরি হয় দর্শনার্থিদের। যশোর থেকে ঘুরতে আসা সোমা, মৌ, ঝুমাসহ কয়েকজন জানান, তারা এখানে প্রথম এসেছেন। তবে জায়গাটি খুবই নিরিবিলি। এখানে এসে সুন্দরবনে যাওয়ার ইচ্ছা কিছুটা পূরণ হয়েছে তাদের। তবে স্পটটিতে আসার পথে তাদের বাসটি আসতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, রূপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলার সম্পদ তাই এর উন্নয়ন তরান্বিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। রাস্তার প্রতিবন্ধকতার বিষয়টি খোঁজ নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *