খলিষখালীতে বয়স্ক বিধবা ভাতা ও প্রতিবন্ধী কার্ডের যাচাই
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক, বিধবা ভাতা ও প্রতিবন্ধী কার্ডের যাচাই বাছাই পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় ৯ নং খলিষখালী ইউনিয়ন পরিষদ ভবনে পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, পরিষদের সচিব গাজী শহিদুল ইসলাম, ইউপি সদস্য সবুর সরদার, ওসমান শেখ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply