ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দুর্নীতি প্রতিরোধে দুদক’র অর্থ সহায়তা প্রদান

admin ঢাকা
আপডেট: 3 February 2020, 21:31

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৩ ফেব্রæয়ারী) দুপুরে ইউএনও কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুদক কর্তৃক সরবরাহকৃত অর্থ প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. বাকী বিল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জিএম মুজিবুর রহমান, অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, গোলাম রব্বানিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে মোট ৭৯ টি প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়। দূদক’র এ অর্থ দিয়ে প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *