ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভয়ভীতি দেখানোর অভিযোগে এক স্কুল ছাত্রীর সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 3 February 2020, 21:21

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন কর্তৃক এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত, শ্লীলতাহানীর চেষ্টা, অপহরণ ও খুন জখমের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তালা উপজেলার মৃর্জাপুর গ্রামের মো. কেরামত আলীর মেয়ে স্কুল ছাত্রী মোছা. কাছমিনা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। আমাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করার সুবাদে ৬ মাস আগে একই উপজেলার খানপুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে রাজমিস্ত্রি সাদ্দাম হোসেনের সাথে আমার পরিচয় হয়। কিছুদিন পর সাদ্দাম হোসেন আমাকে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করি। এ ঘটনার পর থেকে আমি স্কুলে যাওয়ার প্রতিমধ্যে সে আমাকে কুপ্রস্তাব দেয় এবং প্রতিনিয়ত পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলে। বিষয়টি আমার অভিভাবকদের জানালে তারা সাদ্দামকে ডেকে এসবের কারণ জিজ্ঞাসা করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবে না বলে সে মাফ চেয়ে নেয়।
স্কুল ছাত্রী কাছমিনা খাতুন অভিযোগ করে বলেন, লম্পট সাদ্দাম আমার ক্ষতি করার জন্য আমাদের প্রতিবেশী মৃত ইমান আলীর ছেলে একব্বার সরদার ও তার স্ত্রী মর্জিনা বেগমের সাথে সম্পর্ক স্থাপন করে তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। এক পর্যায় ২০ জানুয়ারি বিকাল ৫টার দিকে সাদ্দাম হোসেনকে একব্বারের ঘরের মধ্যে লুকিয়ে রেখে মর্জিনা বেগম আমাকে তাদের বাড়িতে ডেকে গোপন কথা আছে বলে ঘরে বসিয়ে রেখে মুরগির খাবার দেয়ার নামে দরজা দিয়ে বাইরে চলে যায়। এসময় ঘরে লুকিয়ে থাকা সাদ্দাম আমাকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা করে। এক পর্যায় আমি ডাকচিৎকার করায় লম্পট সাদ্দাম পালিয়ে যায়। আমি বাড়িতে এসে অভিভাবকদের বললে একব্বার ও মর্জিনা বেগম এসে এ ঘটনা কাউকে জানালে আমাকে খুন জখম করবে এবং পরিবারের সদস্যদের হয়রানি করবে বলে হুমকি দেয়। প্রাণভয়ে বিষয়টি আমরা কাউকে জানাইনি।
তিনি আরো বলেন, গত ২৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে বাড়ির অদূরে পুকুর থেকে পানি নিয়ে ফেরার পথে সাদ্দাম মটর সাইকেল আমার গতিরোধ করে বুকে চাকু ধরে মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। এসময় আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সাদ্দাম মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। মটর সাইকেলটি কেশা গ্রামের মজিবর মেম্বরের হেফাতে রয়েছে। গত ১ ফেব্রæয়ারী একব্বার ও তার স্ত্রী মর্জিনা বেগম আমাদের বাড়িতে এসে সাদ্দামের মটর সাইকেল ফেরত দেয়ার জন্য হুমকি দেয় এবং আমার বাবা ও মাকে শাসিয়ে বলে তোদের কাউকে জীবিত রাখব না। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি যাতে ফের স্কুলে যেতে পারেন এবং সাদ্দাম হোসেন ও তার লোকজন যাতে পরিবারের কাউকে হয়রানি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *