ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মত বিনিময়

admin ঢাকা
আপডেট: 3 February 2020, 21:21

কলারোয়া অফিস: কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচও) ডা. জিয়াউর রহমান। সোমবার দুপুরে কলারোয়া হাসপাতালের টিএইচও’র অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সকলের সহযোগিতা প্রত্যাশা করে টিএইচও ডা. জিয়াউর রহমান বলেন, ‘স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁরা সোচ্চার। হাসপাতালের ভাবমূর্তি আরো উন্নত করতে ইতোমধ্যে নানান পদক্ষেপ নেয়া হয়েছে।’ অনুষ্ঠানে হাসপাতালের বড়বাবু আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, সাংবাদিক কেএম আনিছুর রহমান, আরিফ মাহমুদ, সরদার জিল্লুর, দেবাশীষ চক্রবর্তী বাবু, গোপাল ঘোষ বাবু, জাকির হোসেন, মোজাফফর হোসেন পলাশ, জুলফিকার আলী, জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ সমাধান ও বাস্তবায়নের আশ্বাস দেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *