ঢাকাMonday , 3 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জমি সংক্রান্ত বিরোধে হয়রানি ও সামাজিক মান নষ্টের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 3 February 2020, 21:20

ডেস্ক রিপোর্ট: জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে পত্র-পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে হয়রানি ও সামাজিক মান নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার মো: জবেদ আলী সরদারের পুত্র কবির হোসেন সংবাদ সম্মেলনটি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বিগত ৩৩ বছর যাবৎ স্ত্রী সন্তান নিয়ে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় ভাড়া বাড়িতে থেকে চারাপোনা মাছের ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি একই এলাকার মৃত. মোবারক আলীর পুত্র এরশাদ এর নিকট থেকে ৫৯ শতক জমি ক্রয় করি। কিন্তু উক্ত সম্পত্তির দখলে যেতে না দেওয়ার চক্রান্ত শুরু করে এরশাদ আলীর অন্যান্য ভাইয়েরা। এ কারণে আমার বিরুদ্ধে একের পর এক পত্র-পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করিয়ে হয়রানি করে যাচ্ছে একটি চক্র। আমার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না থাকলেও সে বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। আমার জন্মস্থান খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে। আমাকে ফাঁসানোর জন্য আমার জন্মস্থান পাইকগাছা পৌরসভা, থানাসহ এলাকার মানুষের কাছে খবর নিয়েছে, আমার বিরুদ্ধে কোন ধরনের কোন মামলা বা সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগ আছে কি না। কিন্তু তারা কোন প্রমাণ না পেলেও আমার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপন করে যাচ্ছে। আমি সন্ত্রাসী কর্মকান্ড তো দূরের কথা কারো সাথে খারাপ ব্যবহার করার অভিযোগও কেউ প্রমাণ দিতে পারবে না। অথচ ওই চক্রটি নিজের ইচ্ছা মত আমার বিরুদ্ধে কাল্পনিক গল্প সাজিয়ে পত্রিকায় প্রকাশ করে যাচ্ছে। এমনকি পর্নোগ্রাফি মামলায় জেলে থাকা সাদিকের সাথেও আমাকে জড়িয়েছে। অথচ আমার সাথে সাদিকের কোন সম্পর্ক ছিল না। আমি পোনা মাছের ব্যবসা করে শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করি। কিন্তু শুধু মাত্র জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাকে সন্ত্রাসী, বনদস্যুসহ অপরাধ জগতের সাথে জড়িত থাকার অভিযোগ করে যাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে যদি তার কোনটির প্রমাণ কেউ দিতে পারে তাহলে আমার যা সাজা হবে আমি তা মেনে নেবো। উক্ত সংবাদে আমার মান সম্মানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *