ঢাকাTuesday , 17 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 July 2018, 18:53

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টায় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক বৈদ্যনাথ সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, শোভা রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল ইসলাম, মুজিবর রহমান, উপজেলা স্কাউটের কমিশনার ইউনুস আলী, আরশাদ আলী প্রমুখ।
খেলা পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন ও মিয়া ফারুক হোসেন স্বপন।
প্রসঙ্গত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে ২৬টি দল অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *