ঢাকাSunday , 2 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের কোচিং সেন্টার বিরোধী অভিযান

admin ঢাকা
আপডেট: 2 February 2020, 21:21

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরে কোচিং সেন্টার বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি কলেজ রোড, রাজারবাগান ও পোস্ট অফিস মোড়ের অনু কোচিং, গ্যলাক্সি কোচিং, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার, কনফিডেন্স কোচিং, ইডেন কোচিংসহ অন্যান্য কোচিং সেন্টারে অভিযান চালান। যদিও সরকারি আদেশ অনুযায়ী কোচিং সেন্টার বন্ধ অবস্থায় তালাবদ্ধ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসকল কোচিং সেন্টার সরকারি আদেশ অমান্য করে গোপনে গোপনে চালু রাখা হচ্ছে, তাদের তথ্য প্রদানের জন্য ইন্টিলিজেন্স এজেন্সির সহায়তা চাওয়া হয়েছে। সরকারি আদেশ অমান্য করে যারা এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং চালু রাখবে বা এসএসসি পরীক্ষাকে কোনরকম প্রভাবিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *